মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি

মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর-৪(কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই।

অন্যায় অপরাধের বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স। এলাকা থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি) দুপু্র বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারী হিসেব মতে দেশের ১০ টি শান্তিপূর্ন উপজেলার মধ্যে কলাপাড়া একটি। আর এসব আপনাদের কারণেই সম্ভব হয়েছে।

তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,কলাপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম, মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল  কাইয়ুম, কলাপাড়া গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কলাপাড়া পৌর শহর  ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি চেয়ারম্যান গণ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা দল মত নির্বিশেষে কলাপাড়া উপজেলার সকল সমস্যা সমাধান করে এই  উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD