সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উঠে না দাঁড়ানোয় ওষুধ বিক্রেতাকে পেটালেন মন্ত্রীর ভাই

উঠে না দাঁড়ানোয় ওষুধ বিক্রেতাকে পেটালেন মন্ত্রীর ভাই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলেন এক সাবেক মন্ত্রীর ভাই। কিন্তু তাকে দেখে সম্মান দেখাতে উঠে দাঁড়াননি ওষুধ বিক্রেতা। এ অপরাধে(!) তাকে বেদম মার খেতে হয়েছে মন্ত্রীর ভাইয়ের হাতে।

গত সোমবার (৩ জুন) ভারতের বিহার রাজ্যের বেত্তিয়াহ শহরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে মারধরের ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, সাবেক মন্ত্রী রেণু দেবীর ভাই পিনু হেঁটে একটি ওষুধের দোকানে প্রবেশ করেন। তিনি ওষুধ বিক্রেতাকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়াতে বলেন। কিন্তু তিনি (বিক্রেতা) এ কথা না শোনায় একপর্যায়ে মারধর শুরু করেন পিনু।

এ সময় তার এক সহযোগীও ভেতরে চলে আসেন ও টানতে টানতে বিক্রেতাকে বের করে নিয়ে যান। পরে, তাকে গাড়িতে করে তুলেও নিয়ে যান মন্ত্রীর ভাই।

এদিকে, ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী রেণু দেবী। 

তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি কখনোই খারাপ আচরণের পক্ষপাতী নই। বহু বছর ধরেই পিনুর সঙ্গে সম্পর্ক নেই, তার সঙ্গে কথাও বলি না। এরপরও এ ঘটনায় আমাকে টানা হচ্ছে। কেউ অন্যায় করলে সে অবশ্যই শাস্তি পাবে, সেটা আমি হলেও প্রযোজ্য।

এ ঘটনায় পিনুর বিরুদ্ধে মামলা ও অপহরণে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি, ভুক্তভোগী ওষুধ বিক্রেতার পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জয়ন্ত কান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD