রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ

কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

আন্তর্জাতিক কর্মদিবস- ২০২৫’ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী ‘ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় নদীর দু’তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ এবং উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে পরিবেশবাদী আবহ।

সকাল থেকেই নদীতে জড়ো হতে থাকে রঙ-বেরঙের নৌকা; প্রতিটি নৌকায় ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব বার্তা। নদীর দুই তীরের মানুষ হাত নেড়ে নৌবহরের প্রতি সমর্থন জানান।

অংশগ্রহণকারীরা জানান, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও পাইপলাইন সম্প্রসারণ শুধু জীববৈচিত্র্য নয়, মানবজীবনের জন্যও হুমকিস্বরূপ।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব প্রকল্পের কারণে সমুদ্র উপকূলের ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু ঝুঁকি আরও তীব্র হবে।

পরিবেশ রক্ষায় এখনই ফসিল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, স্কাউটার মো. নজরুল ইসলাম, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব।

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াই এখন পরিবেশ রক্ষার ওপর নির্ভর করছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ করে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান তারা।

পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নৌবহরটি নদীর মোহনায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকদের ভাষ্য, প্রকৃতি রক্ষার এই সংগ্রাম একদিনের নয়; ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী দিতে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD