বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে” ২০১৮ কৃষিনীতি বাস্তবায়ন,  কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবী” নিয়ে  পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

বুধবার(১০ ডিসেম্বর) বেলা ১১ টায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারী কৃষকের অধিকার ও মানবাধিকার” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা।

সংবাদ সম্মেলন ও মানববন্ধনে নারী কৃষকরা দাবি করেন, কৃষি কাজে নারীদের স্বীকৃতি, নারীদের জন্য গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ও হাট বাজার ব্যবস্থার উন্নয়ন,  সরকার কতৃক কৃষি মূল্য নির্ধারণ,  সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়, নারী কৃষকদের প্রশিক্ষণ, নারী কৃষকদের সরকারের কৃষক তালিকাভূক্ত এবং নারী কৃষকদের সরকারি সকল প্রণোদনা দেয়ার দাবি করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD