রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে গেল বায়ার্ন

ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে গেল বায়ার্ন

Sharing is caring!

অনলাইন ডেক্স: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালেও চমক দেখাল ভিয়ারিয়াল। এবার শক্তিশালী বায়ার্ন মিউনিখকে শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এর আগে জুভেন্টাসকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে ওঠে ভিয়ারিয়াল।

এদিন ঘরের মাঠে প্রথম থেকেই উজ্জীবিত ফুটবল খেলে ভিয়ারিয়াল। কয়েকটি জোরাল আক্রমণে বায়ার্ন মিউনিখকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকেরা। এর ফল পেতে মোটে ৮ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। জার্মান ক্লাবটির জালের ঠিকানা খুঁজে নিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান আরনাত দানজুমা।

সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন মিউনিখ চেষ্টা করেছে বটে, কিন্তু তাদের সব প্রচেষ্টা মাটি করে দেয় ভিয়ারিয়ালের আটসাঁট রক্ষণভাগ। বাভারিয়ানদের যে আরেকটা গোল হজম করতে হয়নি এটাই বড় স্বস্তির। স্বাগতিকদের একটা শট ফিরে আসে বায়ার্নের পোস্টে লেগে। আরেকটা গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই প্রথম হারল ছয়বারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের ইতিহাসে বায়ার্নের বিপক্ষে এটাই প্রথম জয় ভিয়ারিয়ালের।

দারুণ এই জয়ে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল ভিয়ারিয়াল। আগামী ১২ এপ্রিল বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচ। ওই ম্যাচে হার ঠেকালেই চলবে তাদের। তবে স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাভারিয়ানদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD