বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পাঞ্জাবের কাছেও হারল ধোনির চেন্নাই

পাঞ্জাবের কাছেও হারল ধোনির চেন্নাই

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচেও জিততে পারল না চেন্নাই। ব্যাটিং ব্যর্থতার কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৪ রানের বড় ব্যবধানে হারে মহেন্দ্র সিং ধোনির দল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রোববার (৩ এপ্রিল) আইপিএলের একাদশ ম্যাচে পাঞ্জাবের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন শিভম দুবে। তাছাড়া মহেন্দ্র সিং ধোনি খেলেন ২৮ বলে ২৩ রানের ইনিংস। শেষপর্যন্ত ব্যাটারদের আসা-যাওয়ায় ১২৬ রানেই থেমে যায় চেন্নাই। পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট তুলে নেন রাহুল চাহার। দুইটি করে উইকেট পান বৈভব অরোরা ও লিয়াম লিভিংস্টোন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী থাকে পাঞ্জাবের ব্যাটাররা। প্রথমদিকে মায়াঙ্ক আগারওয়াল ৪ ও ভানুকা রাজাপক্ষে ১৪ রানে ফিরে গেলেও পরবর্তীতে দলের হাল ধরেন শিখর দাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৫২ বলে ৯৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর ২৪ বলে ৩৩ করে ধাওয়ান ফিরে গেলেও একপ্রান্তে তাণ্ডব চালান লিভিংস্টোন। ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬০ রান করে উইকেট হারান তিনি। এছাড়া শেষদিকে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।

চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট পান ক্রিস জর্ডান ও ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া একটি করে উইকেট তুলে নেন মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD