রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ক্রাইমসীন ২৪ এর পক্ষ থেকে বাংলাদেশ ফিজিক্যাল ডিজেবল ক্রিকেট টিমকে অভিনন্দন

ক্রাইমসীন ২৪ এর পক্ষ থেকে বাংলাদেশ ফিজিক্যাল ডিজেবল ক্রিকেট টিমকে অভিনন্দন

Sharing is caring!

বলছি অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের হাতে গড়া বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের কথা।নিজেদের উদ্যোগে একদল হার না মানা তরুনদের সমন্বয়ে বাংলাদেশ ডিজেবল ক্রিকেট দল রয়েছে দেশে। এদিক ওদিক থেকে ধারদেনা করে দেশ-বিদেশ ঘুরে দেশের হয়ে খেলে যাচ্ছে দলটি। শুধু খেলেই যাচ্ছে না, বাংলাদেশের নামটি উজ্জ্বল করছে বিশ্ব দরবারে।

ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে আন্তর্জাতিক ডিজেবল ক্রিকেটের ইতিহাসের অভিষেক টেস্ট ম্যাচে ইতিহাস রচনা করেছে বাংলার ছেলেরা। অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী ফাউন্ডেশনের ব্যানারে ঋন করে, সেই ঋনের অর্থে ভারত সফরে গিয়ে দেশের জন্য বিরাট এই সুনাম বয়ে নিয়ে এসেছে শারিরীক প্রতিবন্ধী বাংলার এই সাহসী ছেলেরা। ৯০০ কোটি টাকার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো জানেই না তাদের এই সংগ্রামের গল্প! তাদের এই অনন্য অর্জনের গল্প।

ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়িয়েছে ভারতের হায়দ্রাবাদের লাল বাহাদুর ক্রিকেট গ্রাউন্ডে।ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে স্বাগতিক ভারতকে ইনিংস ও ১০ রানের ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই টিমের অলরাউন্ডার আলম বরিশালের সন্তান। বরিশালের পেশকারবাড়ি আলমের বাসা। ছোটবেলা থেকেই আলম ক্রিকেট খুব ভালো খেলে। আজ বাংলাদেশ ফ্যিজিক্যাল ক্রিকেট টিমে খেলে বরিশালের সবারব কাছে আলম এক সুপরিচিত নাম।ক্রাইমসীন পত্রিকার প্রকাশক নাজমুল হুদা রাজু বলেন আমি আলমের সফলতা কামনা করি। আলমদের টিম বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD