বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩০ আগস্ট পবিত্র আশুরা

৩০ আগস্ট পবিত্র আশুরা

Sharing is caring!

অনলাইন ডেক্স :১৪৪২ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার পবিত্র মহররম মাসের গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ৩০ আগস্ট (রোববার) ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার রাতে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। তিনি আরো জানান, শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৩০ আগস্ট (১০ মহররম) রোববার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামী বর্ষপঞ্জি তথা হিজরি সালে যে চারটি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ মহররম দিনটিকে ‘বিশেষ মর্যাদার’ দৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে মুসলিম উম্মাহ।

আশুরা বা ১০ মহররম দিনটি মুসলমানদের কাছে বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, মুসলিম উম্মাহ ১০ মহররম শোকের দিন হিসেবে পালন করে। ৬৮০ সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে মহানবী হজরত মোহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রাদি.) ও তার পরিবারের সদস‌্যদের নৃশংসভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী।

এছাড়া, প্রিয় নবী (সা.) নিজেই ১০ মহররম পালন করতেন। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস রয়েছে। ১০ মহররম পৃথিবী সৃষ্টি হয়েছে। বিভিন্ন নবীর আমলে এই দিনে অনেক ঘটনা ঘটেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD