বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র কেন্দ্রীয় নেতা

কলাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র কেন্দ্রীয় নেতা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতৃবৃন্দ’র সাথে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন।

বুধবার রাত ৯ টার দিকে কেন্দ্রীয় পুজা মন্ডপ জগন্নাথ আখড়া নাট মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ,বি,এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন’ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাক আর না যাক, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।

আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনার যে অধিকার আমারও সে একই অধিকার। আ’লীগ সরকার পতনের পর বিএনপি নেতারা আপনাদের মন্দির পাহাড়া দিয়েছে। আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে, যাতে আপনাদের কোন সমস্যা না হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন সহ অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ এবং পূজা কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে ,বিএনপি’র নেতৃবৃন্দ পর্যায়ক্রমে পৌরসভা, পাখিমাড়া, মহিপুর থানা সহ উপজেলার সকল পুজা মন্ডপ পরিদর্শন করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD