রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনায় প্রথমবারের মতো পুরো ভুটানে লকডাউন

করোনায় প্রথমবারের মতো পুরো ভুটানে লকডাউন

Sharing is caring!

অনলাইন ডেক্স :কোরায়ারেন্টাইন থেকে মুক্ত বিদেশ ফেরত এক নাগরিকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় সংক্রমণের বিস্তার রোধে প্রথমবারের মতো পুরো দেশ জুড়ে লকডাউন আরোপ করেছে ভুটান। খবর স্ট্রেইটটাইমস।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএপি’র খবরে বলা হয়েছে, লকডাউনে নাগরিকদের ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে। এই সময়ে শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভুটান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্তদের সবাইকে শনাক্ত করে আইসোলেশনে নিতে এবং সংক্রমণ রোধ করতে এই লকডাউনের মেয়াদ হতে পারে পাঁচ থেকে ২১ দিন।

খবরে বলা হয়, সম্প্রতি ২৭ বছর বয়সী এক ভুটানিজ নারী কুয়েত থেকে দেশে ফেরার পর অন্যদের মতো তাকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তার করোনা পরীক্ষা নেগেটিভ আসে। কিন্তু কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর গত সোমবার ওই নারীর আবার করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। ধারণা করা হচ্ছে, এই কয়দিনে গোটা ভুটান জুড়ে ভ্রমণ করে ফেলেছেন ওই নারী। ফলে সম্ভাব্য সংক্রমণ রোধে গোটা ভুটান জুড়েই লকডাউন আরোপ করা হয়েছে।

গত মার্চে আমেরিকান একজন পর্যটক কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিদেশিদের জন্য ভুটান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ভুটানে এখন পর্যন্ত ১১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের সবাই ছিলেন বিদেশ থেকে ফেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD