সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বন্দীদের উন্নতমানের খাবার দিচ্ছে কারা কর্তৃপক্ষ

বন্দীদের উন্নতমানের খাবার দিচ্ছে কারা কর্তৃপক্ষ

Sharing is caring!

বিগত বছরগুলোতে বিশেষ দিবসে জেলকোড শিথিল করা হতো। স্বজনদের আনা খাবার পৌঁছে দেওয়া হতো কারাবন্দীদের কাছে।

কিন্তু এবার ঈদুল আজহায় করোনা সংক্রমণ রোধ ও জঙ্গি হামলার হুমকি থাকায় স্বজনদের দেওয়া খাবার নিচ্ছে না কারা কর্তৃপক্ষ। এমনকি স্বজনদের সাথে মুঠোফানে কথা বলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে ঈদের দিন কারাবন্দীদের উন্নতমানের খাবার সরবারহ করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার নূর মুহাম্মদ মৃধা। তিনি বলেন, পরিস্থিতির কারণে শক্ত ভূমিকা পালন করতে হচ্ছে।

কারাগার সূত্রে জানা গেছে, দেশের কারাগারগুলোতে চলতি বছর এপ্রিল মাস থেকে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখাসহ করোনা প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তাই বরিশাল কারা কর্তৃপক্ষ কোনভাবেই করোনার ঝুঁকি বাড়াতে রাজি নয়। তাই এবার ঈদে করোনা মোকাবিলায় কিছুটা শক্ত অবস্থানেই কারা কর্তৃপক্ষ।

জেলার নূর মুহাম্মদ মৃধা বলেন, বরিশাল কেন্দ্রীয় কারাগারে ১১শ’ বন্দী রয়েছেন। সরকার প্রতি বছর ঈদে কিছু কয়েদির কারাদণ্ড মওকুফ করে। তবে এবার ঈদকে কেন্দ্র করে বরিশাল কারাগারে কোন কয়েদির বিশেষ বিবেচনায় সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার ঈদে কারাবন্দীরা স্বজনদের সাথে মুঠোফোনেও কথা বলতে পারবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD