শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল সিটিতে শিশু ও যুব কল্যানে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবী

বরিশাল সিটিতে শিশু ও যুব কল্যানে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবী

Sharing is caring!

করোনা মহামারীকালীন শিশু ও যুব কল্যাণে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেটে ওয়ার্ডভিত্তিক সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবিতে মেয়র বরাবর সাত দফা সুপারিশ করেছে বরিশাল শিশু ও যুব ফোরাম।

বরিশাল শিশু ও যুব ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বরিশাল সিটিতে শিশু ও যুবদের কল্যাণে কাজ করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ ইসরাইল হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন বরিশাল শিশু ফোরামের সদস্য রাহিমা ইসলাম মিম, যুব ফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান শেখ এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির স্পন্সরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার চার্চিল দাস ।

সুপারিশগুলো হলো- বরিশাল সিটি কর্পোরেশনে শিশুদের সুরক্ষার জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ অব্যাহত রাখা, বরিশাল সিটি কর্পোরেশনে অবস্থিত জনগণের মাঝে কোভিড-১৯ বিষয়ক সচেতনতাসহ বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে মাইকিং এবং সচেতনতামূলক কার্যক্রমের ব্যবস্থা করা, বরিশাল সিটি কর্পোরেশনে শিশুদের জন্য আলাদা আলাদা ডাটাবেজ প্রণয়ন, সামাজিক সুরক্ষা বেষ্টনী প্রকল্পের আওতায় শিশুশ্রমে নিয়োজিত শিশু পরিবার, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু পরিবারের জন্য বরাদ্দের পরিমাণ বৃদ্ধি, মহামারীকালীন স্বাস্থ্যখাতে শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা, যাতে করোনা মহামারীকালীন কোনো শিশুই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, যুবকদের জন্য প্রশিক্ষণখাতে বিশেষ বরাদ্দ রাখা এবং এই সময়ে যুবরা যাতে ঘরে বসে উপার্জন করতে পারে সেজন্য বিশেষ অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD