রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা: রাশিয়াকে টপকে তৃতীয় শীর্ষে উঠে গেলো ভারত

করোনা: রাশিয়াকে টপকে তৃতীয় শীর্ষে উঠে গেলো ভারত

Sharing is caring!

ভারতে দিন দিন করোনা ভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে। এরই মাঝে প্রায় ৭ লাখ শনাক্ত নিয়ে রাশিয়াকে টপকে অধিক সংক্রমিত দেশের তালিকায় তৃতীয় শীর্ষে চলে গেছে দেশটি।

সোমবার (৬ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৪ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২৫ জনের। এ নিয়ে সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৯৩ জনে গিয়ে ঠেকেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি ভারতে ব্যাপক হারে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিল নাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধি পেলেও করোনা থেকে সেরে ওঠার হার আশাব্যঞ্জক। বর্তমানে দেশটিতে করোনা জয় করে ফিরে আসা মানুষের সংখ্যা ৬০.৮৫ শতাংশ।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, ভারতে এখন করোনায় ভুগছেন এমন মানুষের সংখ্যা আড়াই লাখের কিছু বেশি। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৯ হাজারের মতো মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD