সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
আমি গর্বিত যে আমি এক শহীদের সন্তান!

আমি গর্বিত যে আমি এক শহীদের সন্তান!

Sharing is caring!

আমার বাবাকে গ্রামে আমাদের পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশেই চিরনিদ্রায় রেখে আসলাম। বটবৃক্ষ হয়ে আমার পুরো পরিবারের উপর ছায়া হয়ে ছিলেন সারা জীবন। চিরদিনের জন্য সেই ছায়া আমাদের ছেড়ে চলে গেলো। কিভাবে সবকিছু আবার স্বাভাবিক হবে আমি জানিনা!

আমার দেখা সবচেয়ে বিশাল মনোবল ছিল আমার বাবার।তার রোগী আর হাসপাতাল ছাড়া অন্য সব কিছু তার কাছে মূল্যহীন ছিল। এমনকি নিজের শরীরটাও! অনেকদিন ধরেই প্রচন্ড দূর্বল থাকলেও একটাবারের জন্য ও নিজের কথা ভাবেননি! হাসপাতাল ছেড়ে একটা সেকেন্ড এর জন্য ও বাসায় আসেন নাই।

এই মহামারীর সময় অসুস্থ হবার পরেও ফ্রন্টলাইনে থেকে যেভাবে সব রোগীর চিকিৎসা দিয়ে গেছেন সিংগেল হ্যান্ডেডলি, অন্য কেউ হয়তো চিন্তাও করতে পারতো না! লোকটা অসুস্থ হয়ে পরার আগের দিন ও ভোর ৫ টা পর্যন্ত ওটি করছেন। রোগীর সেবা করতে করতে নিজের শরীরটাই তাকে ধোকা দিয়ে গেলো।

যাই হোক এই দুইদিনে অনেক অনেক মানুষ অনেক সাহায্য করেছেন বিভিন্নভাবে। কাউকেই আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। যারা চরম বিপদের সময় পাশে ছিলেন, সবার কাছে আমি আর আমার পরিবার চির কৃতজ্ঞ।
মানুষটা চলে গেলেও তার অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এতো এতো মানুষ ফোন+ফেবু এ খোজ নিয়েছেন, শান্তনা দিয়ে পাশে থেকেছেন, সবার সাথে হয়তো ওভাবে যোগাযোগ ও রাখতে পারিনি, সবাইকে আমার প্রানের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের সবার দোয়ায় আমার বাবার যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় এতটুকুই আমার চাওয়া।

কিন্তু, আমি আর আমার পরিবার ভেঙে পরতে চাইনা। যে স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে আমার বাবা জীবন দিয়ে গেলেন, আমি সেই লক্ষ্যে অটুট থাকতে চাই। আমি গর্বিত যে আমি এক শহীদের সন্তান! সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাবা সারাজীবন যেভাবে সাধারন মানুষের পাশে থেকে শেষ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন, আমিও যেন সেভাবেই মানুষের পাশে দাড়াতে পারি, সেবা করতে পারি, এতোটুকু দোয়া করবেন আমার জন্য।

সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন।

সদ্য প্রয়াত ডা. আনোয়ার হোসেনের পুত্র রাহাত আনোয়ারের টাইমলাইন থেকে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD