বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন

শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণাঞ্চলের অন্যতম সরকারি হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড দখলমুক্ত ও পূর্বনির্ধারিত স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে “সচেতন বরিশালবাসী”।মানববন্ধনে সভাপতিত্ব করেন রিসাদ আশরাফী।

উক্ত মানববন্ধনে অংশ নেন মোঃ আমির হোসেন, ইউসুফ খান, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, সাহানা বেগম, হারিস সিকদার,আলামিন হোসেনসহ আরও অনেকে।

৩০ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যানার হাতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেডিসিন ওয়ার্ডটি অসাধু দালাল চক্রের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

তারা দাবি করেন, রোগীসেবার স্বার্থে দ্রুত পূর্বনির্ধারিত মেডিসিন ওয়ার্ডে কার্যক্রম ফিরিয়ে নিতে হবে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, “নির্ধারিত মেডিসিন ওয়ার্ড ধরে রাখার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। অথচ একটি মহল জোরপূর্বক ওয়ার্ডটি দখলে রেখে সাধারণ রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।” তারা এ অবস্থা থেকে রেহাই পেতে এবং সেবাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD