মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে জিয়া সড়ক রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

বরিশালে জিয়া সড়ক রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে কোনো উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার ২৭ শে জুন জুম্মার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে ভাঙা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা।

এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ছাড়াও শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা জানান, নতুল্লাবাদ ব্রিজ থেকে নবগ্রাম রোড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী চলাচল করে। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বড় বড় গর্ত, খানাখন্দে দূর্বিষহ যাতায়াতের পাশাপাশি বর্ষাকালে হাঁটু সমান ময়লা পানিতে ডুবে থাকতে হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়কটি নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মরণে সড়কটির নামকরণ করা হয় “শহীদ জিয়া সড়ক”। কিন্তু এরপর থেকেই এই সড়ক উপেক্ষিত থেকে যায়। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি বদলালেও এই সড়কের উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এই সময়ের মধ্যে বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষা মৌসুমে এই এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে এবং সৃষ্টি হয় স্বাস্থ্যঝুঁকি। বাড়ে ডেঙ্গুর সংক্রমণ সম্ভাবনা। রাস্তার বেহাল দশার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই বলেন, জনপ্রতিনিধি বদলায়, কিন্তু তাদের এলাকার চিত্র একই থাকে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, সাবেক কাউন্সিলর মো. শহিদুল ইসলাম তালুকদার, সৈয়দ আশরাফ আলী, জায়েদ হোসেন, হারুন, মোঃ নুরুজ্জামান, মামুন, মজিবর রহমান, শানু, হানিফসহ এলাকার অসংখ্য স্থানীয় বাসিন্দারা।

এসময় তারা অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। বক্তারা বলেন, যদি দ্রুত এই সড়ক সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কার্যক্রম শুরু না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD