সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সৈকতে পর্যটকদের ভিড়

বছরের প্রথম সূর্যোদয় দেখতে সৈকতে পর্যটকদের ভিড়

Sharing is caring!

অনলাইন ডেক্স: বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত ও নতুন বছরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।

রোববার (১ জানুয়ারি) কাকডাকা ভোরে সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি, লাল কাকড়ার চর ও কাউয়ার চরে ভিড় জমান তারা।

ঘন কুয়াশার কারণে সূর্যোদয় সেভাবে উপভোগ করতে না পারলেও, সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছেন পর্যটকরা।

এর আগে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন সূর্যোদয়কে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমান হাজারো পর্যটক।

সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লী এবং শুঁটকি পল্লীসহ দর্শনীয় স্পটে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুকিং ছিলো অধিকাংশ হোটেল-মোটেল।

সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতজুড়ে নেচে গেয়ে প্রিয়জনের সঙ্গে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যটকরা।

পর্যটকদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আজ (০১ জানুয়ারি) কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ট্যুর গাইড বাচ্চু হাওলাদার বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণের জন্য আমরা পরিকল্পনা করে সকল পর্যটন স্পট ভ্রমণ করাই। সকাল বেলা সূর্যোদয়সহ পূর্বদিকের প্রায় ৮টি স্পট এবং বিকেলে পশ্চিমদিকে ঘুরিয়ে থাকি। আজ (১ জানুয়ারি) বছরের প্রথম সূর্যোদয় দেখতে অনেক পর্যটক নিয়ে আসছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, সৈকতসহ সকল পর্যটন স্পটে আমাদের টিম সার্বক্ষণিক নিয়োজিত। তবে আজ (১ জানুয়ারি) খুব সকালে সূর্যোদয় পয়েন্টে পর্যটক বেশি থাকায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এখানে থার্টি ফার্স্ট নাইটে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD