বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য তথ্যসেবা ও মাস্ক বিতরণ

ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য তথ্যসেবা ও মাস্ক বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখার বাবুগঞ্জ উপজেলা কর্তৃক এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

২৬শে জুন বৃহস্পতিবার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে তথ্যসেবা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবার হোসেন, জেলা শাখার অর্থ ও প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সৌরভ সরদারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এসময় বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সফলতা কামনা করে দোয়া করেন।

পরীক্ষার কেন্দ্র এলাকায় সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ ধরণের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট অভিভাবক ও এলাকাবাসী মতামত প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD