বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান

অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাদা খন্দকারের শারীরিক খোঁজ নিতে তার বাসভবনে ছুটে যান বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান ।

৬ নং ওয়ার্ডের পলাশপুর ব্রীজ সংলগ্ন আব্দুল করিম আইডিয়াল স্কুল এণ্ড কলেজের বিপরীতে অবস্থিত মোঃ শাহজাদার বাসায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন , যুগ্ম আহবায়ক আব্দুল খালেক , যুগ্ম আহবায়ক আলী হোসেন , যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশীদ , যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব , যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন , যুগ্ম আহবায়ক ফিরোজ আলম পিয়া সহ বরিশাল মহানগর বিএনপির ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুল তালুকদার এবং যুগ্ম আহবায়ক মোঃ সোহেল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বার্ধক্যজনিত শারীরিক সমস্যা সমাধানে এ সময় শাহজাদা খন্দকার কে বিভিন্ন পরামর্শ প্রদান করে বরিশাল মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে ঢাকায় উন্নত চিকিৎসা সেবা গ্রহণের জন্য আর্থিক সহায়তা তুলে দেন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনী মাফিয়া হাসিনার জালিম শাহীর বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা মোঃ ফয়েজ আহমেদ খান । সংক্ষিপ্ত কুশল বিনিময়কালে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সশ্রদ্ধ সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে সুস্থ হয়ে মিছিলের অগ্রভাগে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মীদের সাথে নিয়ে বিদায় নেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD