রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৬ দিন ধরে হুবেই প্রদেশে একজনও আক্রান্ত হননি করোনায়

৬ দিন ধরে হুবেই প্রদেশে একজনও আক্রান্ত হননি করোনায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: গোটা বিশ্বে বিপর্যয় এনেছি যে ভাইরাস, সেটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে এক টানা ছয়দিন ধরে প্রথমবারের মতো একজনও আক্রান্ত হননি কোভিড-১৯ রোগে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ছয় দিনে হুবেই প্রদেশে করোনা ভাইরাস আক্রান্ত একটি কেসও পাওয়া যায়নি। এ ঘটনা প্রথমবারের মতো। আর সত্যিই এটি আশা জাগানিয়া।

যদিও গোটা চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। একইসঙ্গে দেশটিতে নতুন মৃত্যু আছে সাতজনের বেশি। অবশ্য যে ৭৮ জন নতুন আক্রান্ত হয়েছেন, এরমধ্যে ৭৪ জনই বিদেশি।

এ নিয়ে চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ২৭৭ জনের। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ১৭১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ১৫৯ জন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন চার হাজার ৭৩৫ জনের মধ্যে এক হাজার ৫৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে স্থানীয়ভাবে আক্রান্ত হার অনেক কমে গেছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই অন্যান্য দেশ থেকে যাওয়া। এ হিসেবে ৪২৭ জন আছেন চীনের মূল ভূখণ্ডে, যারা অন্যান্য দেশ থেকে গিয়ে আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যেখানে উৎপত্তি প্রাণঘাতী করোনা ভাইরাসের, সেখানে আক্রান্ত আর মৃত্যু শূন্যে নেমে আসা, এমনকি গোটা চীনে স্থানীয়ভাবে আক্রান্ত কমে যাওয়া, সত্যিই আশা জাগায়, হয়তো শিগগির দাপট কমবে ভাইরাসটির।

অবশ্য কোনো কোনো সংবাদমাধ্যম জানাচ্ছে, গত ছয়দিনের মধ্যে শেষ দিন অর্থাৎ সোমবার (২৩ মার্চ) ভাইরাসটিতে একজন আক্রান্ত হয়েছেন হুবেই প্রদেশে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD