রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সেই চীনের মাঝেই আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই চীনের মাঝেই আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Sharing is caring!

অনলাইন ডেক্স: যে চীন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, সে চীনের মাঝেই কিনা আশার আলো খুঁজে পাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। যদিও চীনের তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সেগুলো অন্য দেশে খাটে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বেলায়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চীনে গত চার দিনে স্থানীয়ভাবে আক্রান্ত মাত্র একজন রোগী পাওয়া গেছে। গত বছরের ডিসেম্বরে দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এখন পরিস্থিতির বড় ধরনের অগ্রগতি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসুসর মতে, চীনের সফলতা বাকি বিশ্বের জন্য আশার আলো দিচ্ছে।

চীনের যেসব বিষয় প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো হলো- কড়া অবরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা, মাস্ক পরিধান, কোয়ারেন্টাইন, সংহতি ইত্যাদি।

কড়া অবরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা:

গত জানুয়ারি মাসে চীন উহান শহরকে কড়াকড়িভাবে অবরুদ্ধ করে এবং এর ১ কোটি ১১ লাখ জনসংখ্যাকে কোয়ারেন্টাইনে পাঠায়। এই প্রক্রিয়া পরে অনুসরণ করা হয় পুরো হুবেই প্রদেশের জন্য। পাঁচ কোটি মানুষকে গণ–আইসোলেশনে পাঠায় দেশটি। সমগ্র দেশের মানুষকে কঠোরভাবে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়। এটা করোনা মোকাবেলায় দারুণ কার্যকর ভূমিকা রেখেছে।

মাস্ক ও সতর্কতা
করোনা পরিস্থিতিতে চীনের শহরগুলোয় ব্যাপকভাবে মাস্ক পরার প্রয়োজনীয়তা দেখা দেয়। বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, চীন সে সময় প্রতিদিন ১৬ লাখ মাস্ক উৎপাদন করেছে। ফলে আরও বিপুল সংখ্যক মানুষের আক্রান্ত হওয়া ঠেকাতে পেরেছে দেশটি। এছাড়া নাগরিকদের ফোনে ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতির ভিত্তিতে তাদের ‘সবুজ’, ‘হলুদ’ এবং ‘লাল’ চিহ্নযুক্ত কোড দেখানোর ব্যবস্থা করে তারা। ফলে নাগরিকরা বুঝতে পারেন তারা ঝুঁকিপূর্ণ এলাকায় যাচ্ছেন কিনা।

সংহতি
বিশ্বের অনেক দেশ যখন পরিস্থতি নিয়ন্ত্রণে ভীত তখন চীনে কমপক্ষে ৪২ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুবেই প্রদেশে পাঠানো হয়। এদের মধ্যে ৩ হাজার ৩০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন এবং ১৩ জন মারা যান। কিন্তু তারা স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ রাখেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD