রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তালেবান নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

তালেবান নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

Sharing is caring!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এক তালেবান নেতার সঙ্গে ‘খুব ভালো কথা’ হয়েছে তার। এ ফোনালাপ কোনো মার্কিন নেতা ও ঊর্ধ্বতন তালেবান নেতার মধ্যে প্রথম সরাসরি কথোপকথন।

বুধবার (০৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

মঙ্গলবার (০৩ মার্চ) তালেবানের এক মুখপাত্র জানান, তাদের নেতা মোল্লাহ আবদুল গানি বারাদার এবং প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে ৩৫ মিনিট কথা বলেছেন।

পরে হোয়াইট হাউস থেকে ট্রাম্প এ টেলিফোনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ আমি তালেবানদের নেতার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে খুব ভালো কথোপকথন হয়েছে। আমরা একমত হয়েছি যে, সেখানে কোনো সহিংসতা নেই। আমরা সহিংসতা চাই না। আমরা দেখবো কী হয়… তালেবান নেতার সঙ্গে আমাদের সত্যিই খুব ভালো কথাবার্তা হয়েছে।

এক টুইটে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামিক আমিরাতের পলিটিক্যাল ডেপুটি মোল্লাহ বারাদার আখুন্দের ফোনে কথা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ১৮ বছরেরও বেশি সময় পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে। দুই দশকের সংঘর্ষের পর সামরিক অচলাবস্থার কথা মেনে নিয়ে তালেবানদের সঙ্গে ঐতিহাসিক এক ‘শান্তিচুক্তি’ করে যুক্তরাষ্ট্র।

দুই দলের শীর্ষ মধ্যস্থতাকারীদের সই করা চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও তাদের মিত্র বাহিনী সরিয়ে নেওয়া হবে। এতে ‘অনন্ত যুদ্ধ’ থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার প্রচারণা চালাতে পারবেন ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD