মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ

কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাট্য র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ,বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভিসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এদিকে সকাল সাড়ে নয়টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে একটি পৃথক র‍্যালী বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে পৌর শহরের হাজী মার্কেটস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০১/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD