শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলায় লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লজিক প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান, পাথরঘাটা উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, এবং বিভিন্ন সংগঠনের যুব প্রতিনিধিরা।

এ সময় উপজেলার চারটি ইউনিয়নের (কাকচিড়া, নাচনাপাড়া, কাঠালতলী ও রায়হানপুর) ৪০ জন যুব সদস্য এবং ইউনিয়ন পর্যায়ে কর্মরত কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটররা অংশগ্রহণ করেন।

সভায় জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে যুব জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করতে হবে।

জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।”

অন্যদিকে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, “আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

যুবদের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে বর্তমানে পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নে (কাকচিড়া, নাচনাপাড়া, কাঠালতলী ও রায়হানপুর) লজিক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD