শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে

দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে

Sharing is caring!

কলাপাড়া পটুয়াখালীঃ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নাম বিহীন মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১৭ আগস্ট) রাত আনুমানিক নয়টার সময় ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা পানির কন্টেইনার ও জালের ফ্লুট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘন্টা ভাসার পর সোমবার (১৮ আগস্ট) সকাল আটটার দিকে অপর একটি ট্রলার তাদের সকলকে উদ্ধার করেন।

পার্শ্ববর্তী জেলা বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী স্পট থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নিমজ্জিত ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।

তার চাচা জুম্মান হাওলাদার জানান, গতকাল রবিবার রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত নয়টার দিকে একটি ডুবো চরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওয়ানা করে গেছে।

তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন।

বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন। বর্তমানে সাগর উত্তাল রয়েছে।

অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখতেছি।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD