বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে।

এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। নিম্নচাপটি আজ মঙ্গলবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো।

এটি আগামীকাল সকাল নাগাদ দক্ষিন ওড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অফিস।

সেইসাথে সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত মালিক আবদুল জলিল হাওলাদার জানান, বৈরি আবহাওয়ার পূর্বাভাসে ইতিমধ্যেই বেশিরভাগ মাছ ধরা ট্রলার আলীপুর মহিপুর শিববাড়িয়া নদীতে অবস্থান নিয়েছে।

কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, উপকূলীয় এলাকায় বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

থেমে থেমে মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে। পায়রা বন্দরকে তিন নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের মিটিং করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সিপিপির সকল কর্মীরা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD