রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা ভাইরাসে মৃত বেড়ে ১৭০, নতুন আক্রান্ত আরো হাজার

করোনা ভাইরাসে মৃত বেড়ে ১৭০, নতুন আক্রান্ত আরো হাজার

Sharing is caring!

করোনা ভাইরাসে চীনে প্রাণহানির সংখ্যা আরো একধাপ বেড়েছে। একদিনের ব্যবধানে ভাইরাসটিতে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৭০ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাসটিতে একদিনে নতুন করে আরো দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শনাক্তস্থল হুবেই প্রদেশেই এক হাজারের বেশি। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার সাতশ ১১ জনে।

আর বুধবার (২৯ জানুয়ারি) ১৩২ জনের মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। যার মধ্যে হুবেই প্রদেশেই ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ফিনল্যান্ডের পর ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে তিব্বতের নাম। দেশটির এক ব্যক্তি নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে ‘পুরো বিশ্বকে সতর্ক থাকা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের প্রধান ড. মাইক রায়ান।

ভাইরাসটির বিষয়ে চীনের নেওয়া পদক্ষেপের প্রশংসা জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ দুর্দান্ত, কিন্তু এর প্রতিক্রিয়া ভয়াবহ।

আর ভাইরাসটির বিষয়ে ‘বিশ্ব স্বাস্থ্য জরুরি’ অবস্থায় রয়েছে কিনা তা নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফের সভায় বসছে হু।

চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আরো আগেই সার্স ভাইরাসের সংখ্যা ছাড়িয়েছে।

চীনের পর থাইল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এর পরের অবস্থানে রয়েছে হংকং, সেখানে ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া ম্যাকাও, অস্ট্রেলিয়ায় সাতজন করে ১৪ জন, কম্বোডিয়ায় একজন, কানাডায় দুইজন, ফ্রান্সে চারজন, জার্মানিতে চারজন, জাপানে আটজন, মালয়েশিয়ায় সাতজন, নেপালে একজন, সিঙ্গাপুরে পাঁচজন, দক্ষিণ কোরিয়ায় চারজন, শ্রীলঙ্কায় একজন, তাইওয়ানে আটজন, সংযুক্ত আরব আমিরাতে চারজন, যুক্তরাষ্ট্রে পাঁচজন, ফিনল্যান্ডে একজন ও ভিয়েতনামে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD