রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইরানি বিক্ষোভকারীদের পাশে আছি: ট্রাম্প

ইরানি বিক্ষোভকারীদের পাশে আছি: ট্রাম্প

Sharing is caring!

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পাশে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় শনিবার (১১ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেন কয়েকশ’ মানুষ।

বিক্ষোভকারীদের ‘অনুপ্রেরণাদায়ী’ বলে মন্তব্য করে ইংরেজি ও ফারসি উভয় ভাষায় লেখা টুইটে ট্রাম্প বলেন, সাহসী ও নিপীড়িত ইরানিদের উদ্দেশ্যে বলতে চাই, প্রেসিডেন্সির শুরু থেকেই আমি ইরানিদের সঙ্গে রয়েছি। আমার সরকার ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। আপনাদের বিক্ষোভ আমরা নিবিড়ভাবে লক্ষ করছি। আপনাদের সাহস অনুপ্রেরণাদায়ী।

তিনি বলেন, চলমান এ বিক্ষোভ পর্যবেক্ষণ করতে মানবাধিকার সংগঠনগুলোকে সুযোগ দিতে হবে ইরান সরকারকে। আরেকটি শান্তিপূর্ণ বিক্ষোভে ‘হত্যাযজ্ঞ’ মেনে নেওয়া হবে না। ইন্টারনেট বন্ধ করা চলবে না।

গত বছরের ১৫ নভেম্বর জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়ে ইরানে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে বিক্ষোভে তিন শতাধিক নিহত ও হাজারও মানুষ আহত হয়েছেন। বিক্ষোভ দমনে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান সরকার। টুইটে এ কথাই উল্লেখ করেছেন ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD