রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র

শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র

Sharing is caring!

কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এ কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

একইসঙ্গে চিঠিতে ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার যুক্তিও তুলে ধরেছে দেশটি। বলছে, নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে।

সোলেমানি হত্যার জবাবে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ইরাকে মার্কিন দুই সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও এতে মার্কিন সৈন্যদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু ইরান বলছে, হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন। তাদের ইসরায়েলের তেলআবিবের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ইরানও জাতিসংঘে বলেছে, নিজেদের রক্ষার জন্যই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া চিঠিতে সংস্থাটির মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায়, সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত আছে। তবে চিঠিতে সোলেমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে।

এদিকে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচিও চিঠিতে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD