শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পারিশ্রমিক না দেওয়ায় বন্ধ ভারতের দুই সিরিয়াল

পারিশ্রমিক না দেওয়ায় বন্ধ ভারতের দুই সিরিয়াল

Sharing is caring!

ভারতীয় বাংলা সিরিয়ালে অভিনয় করা শিল্পীদের পারিশ্রমিকের সমস্যা পুরোনো। ফের একই সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে ‘রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরানী’ নামে দুটি সিরিয়ালের শ্যুটিং৷

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বহুদিন ধরেই এই দুই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা সময় মতো কলাকুশলীদের প্রাপ্য টিডিএসের টাকা জমা করেনি। অভিযোগের তীর সুব্রত রায় প্রোডাকশন্সের দিকে। কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক এখনও মেটায়নি সংস্থা।

পারিশ্রমিকের টাকার পাশাপাশি কলাকুশলীদের টিডিএসের টাকাও বাকি রেখেছে এই সংস্থা। ২৩ অগস্ট মূলত বকেয়া টিডিএসের জন্যই ‘করুণাময়ী রাণী রাসমণি’, ও ‘দেবী চৌধুরাণী’ সহ একাধিক ধারাবাহিকের শ্যুটিং ব্যাহত হয়।

পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগেই, বিগত দু’মাসের মধ্যে সুব্রত রায় প্রোডাকশন্সের প্রায় সব ধারাবাহিকই সংশ্লিষ্ট চ্যানেলগুলির হস্তক্ষেপে হস্তান্তরিত হয়ে গিয়েছে জ্যোতি প্রোডাকশন্সের কাছে। হস্তান্তরের পরে ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘দেবী চৌধুরাণী’, ‘সৌদামিনীর সংসার’ সহ একাধিক ধারাবাহিকের ক্রিয়েটিভ প্রোডিউসার এখন সুব্রত রায়। কিন্তু হস্তান্তর হলেও বিগত আর্থিক বর্ষের জন্য কলাকুশলীদের টিডিএস সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব পূর্বতন প্রযোজক অর্থাৎ সুব্রত রায়ের। দীর্ঘদিন ফেলে রাখার পরে শুক্রবার অর্থাৎ ২৩ অগস্ট টিডিএস সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সংস্থার। তা না পেয়েই বিকেল থেকে ওই ধারাবাহিকের ইউনিটে বিক্ষোভ দেখা যায়। ব্যাহত হয় শ্যুটিং।

মাস কয়েক আগে আরও একবার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরাণী’ ইউনিটের টেকনিশিয়ানরা পারিশ্রমিক ইস্যুতে শ্যুটিং বন্ধ রেখেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD