শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শপথ নিয়েই কৃষি ঋণ মাফ করলেন মুখ্যমন্ত্রী

শপথ নিয়েই কৃষি ঋণ মাফ করলেন মুখ্যমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মুখ্যমন্ত্রীর মুকুট পরেও শিখ দাঙ্গার ইস্যু পিছু ছাড়ছে না কমল নাথের। ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় সোমবারই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সজ্জন কুমারের। আর আজই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কমল নাথ।

অথচ তিনিও একই মামলায় অভিযুক্ত। এই সূত্রেই শিখ দাঙ্গার ‘অস্ত্রে’ শান দিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। দলের নেতা-মন্ত্রীরা গান্ধী পরিবারকে টেনে এনে তোপ দেগেছেন, কেউ ছাড় পাবেন না।

মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী অবশ্য এর পেছনে বিজেপির ষড়যন্ত্রই দেখছেন। আর শপথ নেওয়ার পর প্রথম সিদ্ধান্তই নিয়েছেন কৃষি ঋণ মাফ করার।

নিম্ন আদালতের একটি রায় খারিজ করে শিখ দাঙ্গায় অভিযুক্ত ৭৩ বছরের সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বর্ষীয়ান কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির রাজ নগরের একটি পরিবারের পাঁচ সদস্যকে তার নির্দেশে এবং তার সামনেই খুন করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় রাজনগর গুরুদ্বার।

শিখ দাঙ্গার খচখচানি যায়নি কমল নাথের রাজনৈতিক জীবনেও। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু পরবর্তী শিখ নিধনে ইন্ধন দেওয়াই শুধু নয়, তার সামনেই শিখ সম্প্রদায়ের দু’জনকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গার সময় মধ্য দিল্লির রাকবরগঞ্জে একটি মিছিলের নেতৃত্বে ছিলেন কমল নাথ। সেই মিছিল থেকেই শিখ সম্প্রদায়ের দু’জনকে হত্যা করা হয়।

সেই সময়ও কমল নাথ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এবং তিনি উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেননি। তবে তাকে কিছুটা স্বস্তি দেয় নানাবতী কমিশন। কমিশনের রিপোর্টে ‘বেনিফিট অব ডাউট’-এ ছাড় দেওয়া হয় কমল নাথকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD