মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
‘আইফোন ১১’র তিন মডেল উন্মুক্ত করলো অ্যাপল

‘আইফোন ১১’র তিন মডেল উন্মুক্ত করলো অ্যাপল

Sharing is caring!

প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত ‘আইফোন ১১’ উন্মুক্ত করলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগের ধারাবাহিকতায় নতুন ফোনের এবারও তিনটি মডেল উন্মুক্ত করা হয়েছে। 

মডেলগুলো হলো- আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স। নতুন ফোনগুলো পাওয়া যাবে কয়েকটি নতুন রংয়েও।

৬ দশমিক ১ ইঞ্চি পর্দার’ আইফোন ১১’ এর লিক্যুইড রেটিনা ডিসপ্লে, যার চিপসেট এ১৩ বায়োনিক। ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার হ্যান্ডসেটটি পাওয়া যাবে ভিন্ন ছয় রংয়ে। যার মূল্য শুরু হবে ৬৯৯ ডলার থেকে। 

ওএলইডি আইফোন ১১ প্রো’র পর্দা হবে ৫ দশমিক ৮ ইঞ্চি এবং আইফোন ১১ প্রো ম্যাক্স’র পর্দা হবে ৬ দশমিক ৫ ইঞ্চি। সবগুলো ফোনেই ব্যবহার করা হয়েছে চিপসেট এ১৩ বায়োনিক। নতুন ফোনগুলোর ব্যাটারি আগের ফোনের তুলনায় দীর্ঘস্থায়ী হবে বলে দাবি অ্যাপলের।

আইফোন ১১ প্রো’র মূল্য শুরু হবে ৯৯৯ ডলারে, আর আইফোন ১১ প্রো ম্যাক্স’র মূল্য শুরু হবে এক হাজার ৯৯ ডলারে। দুটি ফোনেই প্রথমবার পেছনে তিন ক্যামেরার সন্নিবেশ করেছে অ্যাপল।

অ্যাপল ওয়াচ

আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হবে। যা স্টোরে মিলবে ২০ সেপ্টেম্বর (শুক্রবার)।

এর আগে অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ৫ উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। যা আগামী ২০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। এর জিএসপি মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার, আর সেলুলার মডেলের মূল্য ৪৯৯ ডলার

নতুন এ ওয়াচে রেটিনা ডিসপ্লের সংযোজন করা হয়েছে। এটি দিনে ১৮ ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে সক্ষম হবে বলে দাবি অ্যাপলের। যা আপডেট নেবে ওয়াচওস৬। একইসঙ্গে কমানো হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৩ এর মূল্য। 

অনুষ্ঠানে সপ্তম জেনারেশনের আইপ্যাড উন্মুক্ত করা হয়। ১০.২ ইঞ্চি রেটিনা ডিসপ্লে পর্দার এ ডিভাইসে ব্যবহার করা হয়েছে এ১০ ফিউশন চিপসেট। নতুন এ আইপ্যাডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২৯ ডলার, যার অপারেটিংয়ে রয়েছে আইপ্যাডওস। তবে শিক্ষার্থীদের জন্য এর মূল্য পড়বে ২৯৯ ডলার।

এছাড়া অনুষ্ঠানে অ্যাপল টিভি প্লাস উন্মুক্ত করা হয়। যা আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের ১০০টি দেশের মানুষ দেখতে পারবেন। এজন্য  সাবস্ক্রিপশন ফি ধরা হয়েছে ৪ দশমিক ৯৯ ডলার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD