শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
আলীপুর বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন।। আতংকিত এলাকার মানুষ

আলীপুর বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন।। আতংকিত এলাকার মানুষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

হঠাৎ বিকট শব্দে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে ষ্টার বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটার পর ব্যাপক গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে কারো কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে।

এ সময় নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে শতশত মানুষ দৌড়ঝাপ করেন।
অনকেরই অভিযোগ মিল মালিকদের অসাবধানতার কারনে এমন ঘটনা এর আগেও ঘটেছে।

বিশেষ করে সিলিন্ডার গুলো বেশী পুরনো হলে এমন ঘটনা ঘটার আশংকা থাকে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দার জানান, ঘটনাটি আলীপুরে হলেও গন্ধ ছড়িয়ে পড়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে। তার নিজেরও শ্বাস প্রশ্বাস জনিত সমস্য হয়েছিল।

তবে এঘটনায় এখন হয়তো তেমন কিছু হয়নি, ভবিষ্যতে বড় ধরনের কিছু যে হবে না তা বলা যায় না। তারা বরফ কল মালিকদের সর্তক হওয়ার অনুরোধ করেন।

এ ঘটনায় ব্যবসায়ি মো. মাহাতার হাওলাদার তার নিজরে ফেসবুক পেইজে লেখেন, আলীপুর একটি বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এবং এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে বা সিলিন্ডার বিস্ফোরণের কারণে গ্যাস বাতাসে মিশে যায় এবং গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে।

এই গন্ধের কারণে আশেপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন, কারণ গ্যাস লিকেজ বা বিস্ফোরণের কারণে আগুন লাগতে পারে বা অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে।

বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা সাধারণত খুবই বিপজ্জনক হতে পারে। এই ধরনের ঘটনায় আগুন লাগা বা আশেপাশে থাকা মানুষের গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানে কাজ করছে।
এ ব্যাপারে ষ্টার বরফ মিল মালিকের বক্তব্য নেয়ার সাংবাদিকরা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালাপাড় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনর্চাজ মো. আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থ গিয়ে উর্ধ্বতন কর্মকর্তার পরমর্শ নিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে পর নিয়ন্ত্রনে আনা হয়।

তবে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তার তীব্র গন্ধ ছিলো বলে তিনি জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD