সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শ্রমিক ট্রান্সপোর্ট এজেন্সীর উদ্বোধন

শ্রমিক ট্রান্সপোর্ট এজেন্সীর উদ্বোধন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পোর্ট রোডে রবিবার বাদ আসর শ্রমিক ট্রান্সপোর্ট এজেন্সী দোয়া মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । মুনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম সিকদার , মহানগর বি এন পির সাবেক আহবায়ক কমিটির সদস্য এ কে এম মুসা কাজল , মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু , মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ , ৯ নং ওয়ার্ড জিয়া মঞ্চ সভাপতি সৈয়দ ইমাম হোসেন রাজু , শ্রমিক নেতা নাদিম মিয়া প্রমুখ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আব্দুল খালেক চাপরাশি । অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাপ্পী ।

মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন , বর্তমান বাংলাদেশে বৈষম্য সৃষ্টির কোন সুযোগ অবশিষ্ট নেই । ছাত্র জনতার বিপ্লবের সুফল ভোগ করতে হলে শ্রমিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে ।

আগামীর উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে সকলকে এক সাথে কাজ করতে হবে ।  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে কোথাও কোন প্রকার চাঁদাবাজি , দখলবাজি , টেন্ডারবাজিতে বি এন পি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ সম্পৃক্ত হতে পারবেনা ।

স্বৈরাচার কে পরিপূর্ণভাবে বিদায় করতে যার কোন বিকল্প নেই । সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে শ্রমিক সমাজের প্রতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিক কে মেনে চলতে হবে ।

শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তাদের পাওনা পরিশোধ করার জোর তাগিদ দিয়েছেন মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।  আমরা তাঁর উম্মত হিসেবে এই সামাজিক দায়িত্ব পালনে নিজেদের অবস্থান থেকে কাজ করে যাবো ।

এরই ধারাবাহিকতায় বিগত ১৭ বছরে খুনী হাসিনার দুঃশাসনে নিষ্পেষিত নিপীড়িত নির্যাতিত বঞ্চিত শ্রমিকদের কল্যাণে আজকের এই ক্ষুদ্র প্র‍য়াস ।

মানবিক মূল্যবোধের মাধ্যমে নূন্যতম জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়ে অসহায় দরিদ্র শ্রমিকদের পাশে দাঁড়াতে আমরা যেন হীনমন্যতার শিকার না হই । আগামী দিনে আর যেনো কোন খেটে খাওয়া মেহনতী মজদুর শ্রমিককে নিঃস্ব হাতে অশ্রুসজল চোখে ঘরে ফিরতে না হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD