সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাউফলে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি

বাউফলে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতিকে দল থেকে অব্যাহতি

Sharing is caring!

মো:আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাঃ

পটুয়াখালীর  বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষনের ঘটনায় ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে (৪০) দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।

এ অব্যাহতি পত্র সভাপতির ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। অব্যাহতি পত্রে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন সম্প্রতি মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন।

এঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয় । এদিকে এ ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা  চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মহলটি পুলিশের সাথে যোগসাজশ করে ধর্ষণের ঘটনাটি ধর্ষণের চেষ্টা বলে এজাহারে উল্লেখ করেন। ধর্ষিতা ছাত্রীর  ভগ্নিপতি অভিযোগ করে বলেন, ধর্ষিতা শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছি।

তারপরেও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদেরকে পড়ে শুনানো হয়নি।

এদিকে গতকাল সোমবার (১৪অক্টোবর) পত্রিকায় “ধর্ষিত শিশুর মেডিকেল পরীক্ষা করাতে পুলিশের রহস্যময় আচরণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর একই দিন সকালে বাউফল থানার পুলিশ নির্যাতিত ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

তারিখ-১৪/১০/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD