সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মহানগর যুবদলের উদ্যোগে সচেতনতামূলক প্রচার

মহানগর যুবদলের উদ্যোগে সচেতনতামূলক প্রচার

Sharing is caring!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার সভাপতি মাকসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্ত্বাবধানে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে দেশব্যাপী ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীদের হামলা লুটতরাজ বন্ধে মাটি ও মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সকালে বৃষ্টি উপেক্ষা করে সদর রোড বি এন পি দলীয় কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় ।

সদর রোডের বিবির পুকুর পাড় থেকে শুরু করে কাকলীর মোড় , সার্কিট হাউস , শিশু পার্ক ,  জেলা শিল্পকলা একাডেমী , চাঁদমারী , স্টেডিয়াম , শের ই বাংলা হাসপাতাল , আমতলার মোড় ,  সাগরদী পোল ,  সাগরদী ইসলামীয়া কামিল মাদরাসা ,  রূপাতলী বাস টার্মিনাল ,  স্বাধীনতা পার্ক , সি এন্ড বি ১ নং পোল ,  থানা কাউন্সিল ,  সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা ,  টি টি সি , নথুল্লাবাদ বাস টার্মিনাল ,  হোসাইনিয়া মাদরাসা ,  সরকারী বি এম কলেজ , নতুন বাজার , ল কলেজ ,  সদর হাসপাতাল ,  জেলখানার মোড় ,  লাইন রোড হয়ে বি এন পি দলীয় কার্যালয়ে এসে তা সমাপ্ত হয় ।

বরিশাল মহানগর বি এন পির নবগঠিত কমিটির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়ার পরামর্শে আয়োজিত এই মহৎ কর্মসূচীতে মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

সাধারণ মানুষ কে পূর্ণাঙ্গ সহযোগিতার মাধ্যমে আশ্বস্ত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর রাশেদের ফোন নাম্বার সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন সড়কে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি এবং নাস্তা সরবরাহ করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD