সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের সরঞ্জাম

কলাপাড়ায় রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের সরঞ্জাম

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
আগামীকাল অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল আটটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত।
মঙ্গলবার দুপুর দুইটা থেকেই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোট গ্রহনের আনুসঙ্গিক সরঞ্জাম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯।
উপজেলার ৭৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট,  ৪ টি র‌্যাবের টিম,  ৭ টি বিজিবির টিম ও ৮ টিম কোষ্টগার্ডর টিম মোতায়ানে করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করবে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.মোস্তফা কামাল বলেন, কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD