সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আচরণবিধি লঙ্ঘন জগ মার্কার মেয়র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে যুবলীগ সভাপতির মিছিল

আচরণবিধি লঙ্ঘন জগ মার্কার মেয়র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে যুবলীগ সভাপতির মিছিল

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের জগ মার্কার পক্ষে মিছিল করার অভিযোগ উঠেছে যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে। মঙ্গলবার (৫মার্চ) দুপুর ১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় ও বিকেল ৫ টারদিক শহরের চরপাড়া এলাকায় যুবলীগ সভাপতির নেতৃত্বে জগ মার্কার সমর্থনে এ মিছিল করা হয়েছে। এদিকে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার নিয়ম থাকলেও কোন কিছু তোয়াক্কা না করে যখন তখন প্রচারণা মিছিল চালিয়ে যাচ্ছে মহিউদ্দিন আহমেদের জগ মার্কার সমর্থকরা। এনিয়ে অন্যান্য মেয়র প্রার্থীরা অনেকবার জেলা নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দেয়ার পরেও অদৃশ্য কারনে নেয়া হয়নি কোন ব্যাবস্থা। মিছিল চলাকালে সংবাদ কর্মীরা ভিডিও ধারণ করতে গেলে যুবলীগ সভাপতির বাঁধার সম্মুখীন হন এবং ভিডিও ডিলেট করার হুমকি দেন। যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে এবিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বর্তমান মেয়র ও জগ মার্কার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদকে একাধিক বার কল দিলেও তিনি তা রিসিভ করেনি। এবিষয়ে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কমিশনার খান আবি শাহানুর খান বলেন, “আমি অভিযোগ পেয়েছি। আমি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসিকে অবহিত করেছি। তারা এই জিনিসটা দেখতেছে। আমার পক্ষ থেকে এই পর্যন্ত করনীয় ছিল । তবে এই ব্যাপারে কোন প্রার্থী যদি প্রমান সহ লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা সত্যতা যাচাই বাছাই করে দেখবো বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD