রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যানজট-দুর্ঘটনা-জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করার দাবিতে বাসদের সমাবেশ

যানজট-দুর্ঘটনা-জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করার দাবিতে বাসদের সমাবেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: যানজট-দুর্ঘটনা-জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করার দাবিতে আজ অশ্বিনী কুমার হলচত্বরে বাসদের সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী ও পরিচালনা করেনসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বরিশাল সাধারণ নাগরিক সমাজ এর আহবায়ক কাজী মিজানুর রহমান, বরিশাল নগর উন্নয়ন ফোরামের সমন্বয়ক কাজী এনায়েত হোসেন শিপলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ২৮ নভেম্বর মহাসড়কে দুর্ঘটনায় নিহত মেডিকেলের শিক্ষার্থী তৌফিকের স্বজন এডভোকেট আলাউদ্দিন হাওলাদার, আহত ইজিবাইক চালক মিজানুর রহমানের স্বজন রুমি বেগম, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৩ নং ওয়ার্ড শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন শিকদার, রিক্সা-ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক-ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলার সংগঠক রমজান আকন প্রমুখ।

বক্তারা বলেন, বরিশালের মহাসড়কে গত ২৮ নভেম্বর ২০২৩ তারিখে একজন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পদ্মা সেতু চালু হবার পর থেকে এপর্যন্ত বরিশালের মহাসড়কে দুর্ঘটনায় শতাধিক মৃত্যু হয়েছে। বরিশালের অপ্রশস্ত মহাসড়ক, ২ লেনের সরু রাস্তা ও রাস্তায় নানবিধ অবৈধ স্থাপনা এসব দুর্ঘটনার জন্য দায়ী।বক্তারা বরিশালের সকল ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, রূপাতলী থেকে গড়িয়ার পাড় বাইপাস সড়ক নির্মাণ, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সিগনাল,ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্ট্যান্ড ও ওভারব্রিজ নির্মাণ করার দাবি জানান। একইসাথে বক্তারা চৌমাথায় অবৈধ পার্কসহ মহাসড়ক থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি জানান। বক্তারা জলাবদ্ধতা নিরসনে শুধু লোকদেখানো খালের পাড় পরিষ্কার নয়, মাস্টারপ্ল্যান অনুযায়ী সকল খাল পুনরুদ্ধার ও পুনর্খননের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কাশিপুর, মড়কখোলার পোলসহ বিভিন্ন জায়গায় ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে বিটবাণিজ্য করার জন্য সন্ত্রাসীরা চেষ্টা চালাচ্ছে। বক্তারা এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য জনগণের প্রতি আহবান জানান ও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারা একইসাথে সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহনের BRTA স্বীকৃত লাইসেন্স দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলশেষে একটি প্রতিনিধিদল বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি পেশ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD