সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল ৪টার পরে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টার এলাকায় এ হামলা হয়। যেখানে আরও অনেক সরকারি ভবন রয়েছে। তবে এখনও বন্দুকধারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।

তারা বলছে, এক বন্দুকধারী হঠাৎ করে ভবনে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। এসময় এক পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। এছাড়া বন্দুকধারী একজন সরকারি কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলটি লকডাউন করে রেখেছে পুলিশ। একইসঙ্গে সরকারি কর্মচারীদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কের্ভারা জানিয়েছেন, পুলিশের পাল্টা আক্রমণে হামলাকারী নিহত হয়েছেন। যতোটুকু জানা গেছে তিনি ওই অফিসের কর্মচারীই ছিলেন। কোনো কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন।

এদিকে, গুলিতে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD