সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিজেপির আসন ৩০০ ছাড়াবে, আগেই জানতেন মোদী!

বিজেপির আসন ৩০০ ছাড়াবে, আগেই জানতেন মোদী!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোট হওয়া ৫৪২ আসনের মধ্যে তারা পেয়েছে রেকর্ড ৩০৩টি। নির্বাচনের শুরু থেকেই মোদীর দাবি, ভোটে বিরোধীদের পক্ষে নয়, ক্ষমতাসীনদের দিকেই গণজোয়ার আসছে। বিজেপি সভাপতি অমিত শাহও একই কথা বলেছেন বেশ কয়েকবার।  

নির্বাচনে জেতার পর সে কথাই মনে করিয়ে দিলেন মোদী। তিনি বলেন, ৬ষ্ঠ পর্বের ভোটগ্রহণ শেষেই বলেছিলাম, আমরা তিন শতাধিক আসন পাবো। তখন মানুষ এ নিয়ে ঠাট্টা করেছিল। এখন ফলাফলে কী আসলো, তা সবাই দেখতেই পারছেন।

নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামী বৃহস্পতিবার (৩০ মে)। এর আগে, গত রোবরার (২৬ মে) মায়ের সঙ্গে দেখা করতে আহমেদাবাদ যান তিনি। সেখানে মায়ের আশীর্বাদ নেন, পরে এক সমাবেশে যোগ দেন বিজেপি নেতা।  

১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী। রোববার বিজয়ীর বেশে রাজ্যে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পান তিনি। 

মোদী বলেন, আমি এসেছি গুজরাটের মানুষের সঙ্গে দেখা করতে। রাজ্যবাসীর আশীর্বাদ আমার কাছে সব সময়ই বিশেষ কিছু।

তিনি বলেন, গত পাঁচ বছর আমরা সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানে কাজ করেছি। আগামী সময় হবে ‘জনভাগিদারী’ ও ‘জনচেতনার’।

 মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

এ সময় তিনি গত সপ্তাহে সুরাট ট্রাজেডিতে ২২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

নরেন্দ্র মোদীর মা হীরাবেন (৯৮) ছোটছেলে পঙ্কজ মোদীর সঙ্গে গান্ধীনগরের বাড়িতে থাকেন। যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনার আগে মায়ের আশীর্বাদ নিতে যাওয়া মোদীর জন্য নতুন কিছু নয়।

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেন, আমি অনেক কম বয়সেই বাড়ি ছেড়েছি। তার মানে এ না যে, মায়ের কাছ থেকে দূরে সরে গিয়েছি। জীবনটা এমন হয়ে গেছে, গোটা দেশই এখন আমার পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD