রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বড় জয়ে মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প

বড় জয়ে মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ১৭তম লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ক্ষমতাসীন দল বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুই দেশের মধ্যে ভালো কাজের আরও গভীর সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে তিনি মোদীকে অভিনন্দন জানান।

এতে তিনি বলেন, বড় ধরনের জয়ের জন্য নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে অভিনন্দন।

সম্প্রতি দু’দেশের দুই নেতার মধ্যে অনেক ভালো কাজ হলেও একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল রাশিয়ার ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম’ কেনা চুক্তি নিয়ে। তারপরও ট্রাম্প এই শুভক্ষণে এসে মোদীকে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার ফিরে আসার ওপর যুক্তরাষ্ট্র এবং ভারতের একসঙ্গে কিছু ভালো কাজ করার বাকি রয়ে গিয়েছিল। আমি এখন তার সঙ্গে এসব গুরুত্বপূর্ণ কাজ করতে আগ্রহী।

ভোটগ্রহণসহ প্রায় দুই মাসের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৮টায় গণনা শুরু হলে কিছুক্ষণ পরই দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ধরনের একটি জয়ের পথে হাঁটছে। বিষয়টি যখন স্পষ্ট হতে থাকে, তখনই দল, জোট এবং নরেন্দ্র মোদীকে বিশ্বনেতাদের অভিনন্দন জানানো শুরু হয়ে যায়। প্রায় সবার শেষে এসে অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD