শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভেঙ্গে ফেলা হয়েছে ৪০ বছরের পুরাতন পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার এর কার্যালয়

ভেঙ্গে ফেলা হয়েছে ৪০ বছরের পুরাতন পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার এর কার্যালয়

Sharing is caring!

রিশাল, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার ভাঙ্গার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে ৭ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দরা। শনিবার সকাল ১১ টায় নগরীন সদর রোডের অশ্বনী কুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদ, নজরুল সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগো এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ। এতে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষিশ চক্রবর্তী, পঞ্চসিড়ির গ্রুপ থিয়েটারের সভাপতি আতাউর গনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, আবৃত্তি সমন্বয় পরিসদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, শিশু সংগঠক সুভঙ্কর চক্রবর্তী, বরিশাল নাটকের সবাপতি কাজল ঘোষ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকএস এম জাকির হোসেন, অধ্যাপক ও সাংস্কৃতিক জোন তপনঙবকর চক্রবর্তী। এতে বক্তারা বলেন, বরিশালে ভেঙ্গে ফেলা হয়েছে ৪০ বছরের পুরাতন পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার এর কার্যালয়। জেলা পুলিশ এই কার্যালয় ভেঙ্গে ফেলার কারণে এখন খোলা আকাশের নিচে নাটকের মহড়া দিচ্ছে। সমাবেশে তারা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনের হুমকী দিয়েছেন। পঞ্চসিঁড়ি দীর্ঘ ৪০ বছর ধরে বিউটি রোডের গণপূর্ত বিভাগের পুরানো একতলা ভবনের একটি কক্ষে কার্যক্রম পরিচালনা করছিল। বক্তারা বলেন, গত ডিসেম্বরে জেলা পুলিশ ওই ভবন সংস্কারের নামে পঞ্চসিঁড়ি’র কক্ষটি ভেঙে ফেলে। আকস্মিক কক্ষ ভেঙে ফেলায় তাদের নাটকের ষড়ঞ্জামসহ অন্যান্য আসবাব ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD