বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের

কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংকের  উদ্যোগে  মঙ্গলবার ব্যাংকের হল রুমে ২ শতাধিক শীতার্ত দুস্থ প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের  মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল পেয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কবিতা রানী  বলেন, ‘অনেকদিন ধইরা  শীতে কষ্ট করেতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়। গরম  কাপড় কেনার কোন সাধ্য নাই।

এখন আমি   কম্বল পাইছি শীতে কষ্ট  করা লাগবে না।  যারা এই কম্বল দেলেন  তাদের জন্য দোয়া করি, হেরা যেন এরকম মোগো মতো আরো মানুষরে কম্বল দিতে পারে ।

পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংক শাখার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ম্যানেজার মোঃ রেজাউল হক, বিশেষ অতিথি ছিলেন মোঃ নুরে আলম, নিলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ রহিম বাদশা তালুকদার, পাখিমারা বাজার ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, এবং দুলাল হাওলাদার, মোঃ হিরন মিয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সদস্যবৃন্দ।

কম্বল বিতরণ কালে পাখিমারা আল আরাফাহ ইসলামী ব্যাংক শাখার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আইয়ুব বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় ৫’শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে  অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD