বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, কাগজপত্রে ত্রুটিতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালীতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, কাগজপত্রে ত্রুটিতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

কাগজপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

যাচাই-বাছাই শেষে পটুয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু এবং একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর মধ্যে ২৭ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তে ত্রুটি থাকায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন বিধি অনুযায়ী আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এবং জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।

এ সময় প্রার্থীদের পাশাপাশি তাঁদের প্রস্তাবকারী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD