রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষরা পেল ইউএনওর শীতবস্ত্র উপহার

আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষরা পেল ইউএনওর শীতবস্ত্র উপহার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় শীতের তীব্রতা লাঘবে ইউএনও এর কাছ থেকে কম্বল পেয়ে খুশি হলেন আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী, পুরুষ সদস্যরা।

রবিবার রাতে কলাপাড়া ইউএনও কাউছার হামিদ তীব্র শীত উপেক্ষা করে উপজেলার গোড়া আমখোলা পাড়া, কেরানিপাড়ায় রাখাইন পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এর আগে একই দিন সন্ধ্যায় পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী, ফায়ার ফাইটার সদস্য, নীলগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী, মহিপুর থানার হাজতখানায় আটককৃত বন্দিদের জন্য প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বলেন, দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের সহায়তায় উপজেলায় দু:স্থ মানুষের মাঝে ২৯০০ কম্বল বিতরন করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD