শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের চৌমাথায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

বরিশালের চৌমাথায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ও তার মাকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়,ব্যস্ততম নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা (লেকের পাড়) এলাকায় নাজমুল ইসলাম নামে এক যুবক দীর্ঘদিন ধরে সু’নামের সাথে দোকানে বেচা কিনা করে আসছে। তার দোকানে বেচা কেনা ভালো ও ক্রেতাদের ভিড় লেগেই থাকে। সুনামের সহিত তার দোকানে কেনা বেচা ভালো দেখে, পার্শ্ববর্তী দোকানদার শাহিন বিভিন্ন সময় অকথ্য ভাষায় নাজমুলের দোকানে আসা ক্রেতাদের ও দোকানের কর্মচারীদের গালিগালাজ করে আসছে। এছাড়াও নাজমুলের দোকান থেকে মালামাল নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আছে। বিগত দিনে বিভিন্ন সময়ে দোকানের প্লেট ও সিঙ্গারা নিয়ে টাকা না দেওয়ার জন্য তালবাহানা করেন। মঙ্গলবার ৩রা জানুয়ারী রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সাহিন (৩০) নামে এক যুবক অতর্কিত ভাবে,নাজমুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। এসময় ডাক চিৎকার শুনে ঘটনা স্থালে নাজমুলের মা নাজমা বেগম ছুটে আসলে তার উপরও অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি কেউ কোনো অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD