শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি

অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রকৃতিতে শীতের হাতছানি। সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো ক্যাম্পাস। সেই সাথে যুক্ত হয়েছে অতিথি পাখির আনাগোনা। পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবছর একটু দেরিতে হলেও গত সপ্তাহ থেকে অতিথি পাখি আসতে শুরু করেছে ক্যাম্পাসের লেকগুলোতে। এতে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর সংলগ্ন লেকে প্রায় পাঁচ শতাধিক অতিথি পাখি এসেছে। এসব পাখি দেখতে নিয়মিত ভিড় করছেন দর্শনার্থীরা। তবে অন্যান্য বছরের তুলনায় কম পাখি আসায় কিছুটা হতাশাও প্রকাশ করেন তারা।
জানা যায়, প্রতিবছর সেপ্টেম্বরের শেষের দিকে অতিথি পাখি আসলেও অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ জলাশয় পরিণত হয় পাখির অভয়ারণ্যে। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অতিথি পাখি তুষারপাতের ফলে সাইবেরিয়া, চীনের জিনজিয়াং, মঙ্গোলিয়া, নেপাল হতে আসে।

পাখি বিশেষজ্ঞ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, ‘অন্যান্য বছরে সেপ্টেম্বরে পাখি আসলেও এ বছর এখন পর্যন্ত অল্প সংখ্যক পাখি এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শীত কম থাকার কারণে এমনটা হচ্ছে। তবে আমরা আশাবাদী শীত বাড়লে অতিথি পাখি আরো বাড়বে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD