রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের নিয়োগ দিতে হবে”…… এবিএম মোশাররফ হোসেন

দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের নিয়োগ দিতে হবে”…… এবিএম মোশাররফ হোসেন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

দক্ষ জনশক্তি গঠন করে দেশকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে।

একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকালে একথা বলেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, বিগত ১৬টি বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। আমরা চেষ্টা করছি দলমত নির্বিশেষে মেধাবীরা যেন মূল্যায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ,নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ’র আমির মাওলানা আবদুল কাইউম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল ওহাব, নূরে আলম মুরাদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নিয়োগ পরীক্ষার্থীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান জানান, আজ ৫টি পদের অধীনে এবতেদায়ী পদে ৩ জন, অফিস সহকারী পদে ২২ জন, ল্যাব সহকারী পদে ৭ জন আয়া পদে ৫ জন সহ মোট ৩৭ জন নিয়োগ প্রত্যাশি পরীক্ষায় অংশ নিয়েছেন।
স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ দিতে পরীক্ষা কমিটির সকলে একমত হয়েছেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD