বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
১৯ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

১৯ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

Sharing is caring!

অনলাইন ডেক্স: বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুল হক।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এটি লঘুচাপ আকারে গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। সেটি ধীরে ধীরে ২২ অক্টোবর দুপুর ১২টায় সুস্পস্ট লঘুচাপে পরিণত হয়। একইদিনে নিম্নচাপ ও রোববার গভীর নিম্নচাপে পরিণত হয়।

‘গভীর নিম্নচাপটি রোববার সন্ধ্যায় ঘূর্ণিঘড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তখন এর নাম হবে সিত্রাং।

পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ ও ১৭ ডিগ্রি অক্ষাংশ সংযোগস্থলে পৌঁছার পরে এটি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে এটি কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটারজুড়ে উপকূলের ১৯টি জেলাতেই আঘাত হানবে।

ঘূর্ণিঝড়টি আগামী সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে মঙ্গেলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

তবে বর্তমান যে ডিরেকশন আছে, আর দিক যদি পরিবর্তন না করে এবং উত্তর-পশ্চিম দিকে যেতে থাকে তাহলে ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবাংলায় আঘাত হানবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি যেহেতু সুপার সাইক্লোন হবে না, সিভিয়ার সাইক্লোন হবে- এটার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, যখন লঘুচাপ সুষ্টি হয়েছে তখন থেকেই আমরা কাজ শুরু করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD